ঢাকা | বঙ্গাব্দ

স্বদেশ মৃত্তিকার উদ্যোগে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

  • প্রতিনিধির নাম :স্টাফ রিপোর্টার, মো: মারুফ, নরসিংদী: | নিউজটি দেখেছেনঃ 26642 জন
স্বদেশ মৃত্তিকার উদ্যোগে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ছবির ক্যাপশন:
ad728
স্বদেশ মৃত্তিকা স্বাবলম্বী প্রজেক্ট–১০২ এর আওতায় অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং দাতা মুহাম্মাদ নুরুস সাবাহ মিঠু ও তাঁর সম্মানিত পরিচিতজনদের সহযোগিতায় এই সহায়তা প্রদান করা হয়।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র নারীদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবারের পর্যায়ে ৪টি সেলাই মেশিন অসহায় নারীদের মাঝে বিতরণ করা হয়েছে।

উপকারভোগীদের মধ্যে রয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলার মোছাঃ রেবেকা। জানা গেছে, তিনি সহ অন্যান্য উপকারভোগী পরিবারগুলো দীর্ঘদিন ধরে দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে আসছেন। অধিকাংশ পরিবারের সদস্য সংখ্যা ৪ থেকে ৫ জন এবং পরিবারের একমাত্র উপার্জনকারী স্বামী দিনমজুর হওয়ায় বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে নারীরা নিজেরাই উদ্যোগ নিয়ে সেলাই কাজ শিখে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। তাদের এই প্রচেষ্টাকে উৎসাহিত করতে এবং আর্থিকভাবে সক্ষম করে তুলতে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

সংস্থার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এই ক্ষুদ্র সহায়তাই উপকারভোগী নারীদের জীবনে স্বাবলম্বিতার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তারা নিজ নিজ পরিবারে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

এসময় দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংশ্লিষ্টরা বলেন, মানবতার কল্যাণে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।
*যোগাযোগ:*
০১৭১৭১৬৬১৯০ | ০১৯১৫১৬৬১৯০ (হোয়াটসঅ্যাপ)

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঝালকাঠির রাজাপুরে দুটি খাল খননের উদ্বোধন করলেন এমপি জামাল

ঝালকাঠির রাজাপুরে দুটি খাল খননের উদ্বোধন করলেন এমপি জামাল