ঢাকা | বঙ্গাব্দ

কেরানীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ জন নিহত

  • প্রতিনিধির নাম :নিজস্ব প্রতিবেদক | নিউজটি দেখেছেনঃ 46361 জন
কেরানীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ জন নিহত ছবির ক্যাপশন: অগ্নিকাণ্ডে ৪ জন নিহত
ad728
রাজধানীর কেরানীগঞ্জ উপজেলার কদমতলী গোলচত্বর এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ তথ্য নিশ্চিত করে।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে।

এ ঘটনায় একজন পুরুষ গুরুতর আহত হয়েছেন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

দুপুর ১টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে মোট ৭টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য

সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য