২০ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ৯ টায় গাবুরা ইউনিয়নের গাইনবাড়ী সাইক্লোন শেল্টারে ২৫ জন নারী-পুরুষকে নিয়ে গরু পালন বিষয়ক এক দিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিকাল ৪ টায় উক্ত প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুব্রত বিশ্বাস,গাবুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো: ইমাম হাসান, উক্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর রব কুমার দাস, পতিরাম গায়েন, হৈমী মন্ডল প্রমূখ।
ইউপি সদস্য বলেন, ”আমি এনজিওদের বহু সাহায্য সহযোগিতা করতে দেখেছি। কিন্তু বাস্তবে কোন পরিবর্তন হয়নি। প্রশিক্ষণের মাধ্যেমে পরিবর্তন করা সম্ভব। প্রশিক্ষণ জ্ঞান নষ্ট হয় না। ফেইথ ইন এ্যাকশন আয় বর্ধনমূলক প্রশিক্ষণের মাধ্যমে যে সহযোগিতা করছে এটি আরও বেশি টেকসই হবে।”
উল্লেখ্য, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের পারিবারিক আয় বাড়াতে ফেইথ ইন এ্যাকশন প্রকল্প থেকে সার্বিক সহযোগিতা করবে।
স্বদেশ সময়