ঢাকা | বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য গার্ডিয়ান লাউঞ্জ অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম :মাইদুল ইসলাম মামুন ,বিশেষ প্রতিনিধি, বরিশাল | নিউজটি দেখেছেনঃ 18252 জন
এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য গার্ডিয়ান লাউঞ্জ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ad728
এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য এক ব্যতিক্রমধর্মী গার্ডিয়ান লাউঞ্জ অনুষ্ঠিত হয়েছে বাকেরগঞ্জ উপজেলায়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিয়ামতি ইউনিয়ন, বাকেরগঞ্জ উপজেলার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,বাকেরগঞ্জ উপজেলা সভাপতি মো: মাহাদী হাসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বায়তুলমাল সম্পাদক নাজমুল হুদা রাকিব।এছাড়াও উপস্থিত ছিলেন নিয়ামতি ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্রশিবির, নিয়ামতি ইউনিয়নের সভাপতি মো:  তানভীর হাওলাদার।  অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনা, নৈতিক উন্নয়ন এবং পরীক্ষার প্রস্তুতি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের পাশে থেকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরিশালে  বসত ঘরের দরজা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ

বরিশালে বসত ঘরের দরজা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ