ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা/প্রাণনাশের হুমকির অভিযোগ

  • প্রতিনিধির নাম :মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি : | নিউজটি দেখেছেনঃ 15294 জন
রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা/প্রাণনাশের হুমকির অভিযোগ ছবির ক্যাপশন:
ad728
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জমিতে সীমানা পিলার স্থাপন করতে গিয়ে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকার সবুজবাগ থানার দক্ষিণ বাসাবো এলাকার বাসিন্দা ও পেশায় আইনজীবী মোঃ আব্দুর রহিম দুয়ারী (৫৭) রূপগঞ্জ থানাধীন মাঝিনা মৌজার আরএস ১৫৫২ নং দাগে ৬ শতাংশ জমি ক্রয় করে নামজারি সম্পন্ন করে নিয়মিত খাজনা পরিশোধ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।

ভুক্তভোগীর অভিযোগ,২৫ এপ্রিল সকাল ৯টার দিকে তিনি উক্ত জমিতে অতিরিক্ত পিলার স্থাপন করতে গেলে অজ্ঞাতনামা ৪/৫ জন ব্যক্তি একটি পিকআপযোগে এসে বেআইনিভাবে জমিতে প্রবেশ করে কাজে বাধা দেয়। এ সময় তারা তাকে হুমকি দিয়ে বলে, ওই জমিতে কোনো কাজ করতে দেওয়া হবে না এবং এ বিষয়ে মামলা করলে তাকে প্রাণে হত্যা করা হবে।

তিনি আরও অভিযোগ করেন, এলাকায় একটি চক্র অবৈধভাবে জমি দখল করে হাউজিংয়ের উদ্দেশ্যে বালু ভরাট করছে এবং স্থানীয়দের ভয়ভীতি দেখাচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“দালাল নয়, আমরা স্বাস্থ্যসেবার সহযোদ্ধা” পেশাগত মর্যাদা ও নি

“দালাল নয়, আমরা স্বাস্থ্যসেবার সহযোদ্ধা” পেশাগত মর্যাদা ও নি