ঢাকা | বঙ্গাব্দ

বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা.

  • প্রতিনিধির নাম :রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 36220 জন
বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. ছবির ক্যাপশন:
ad728

রনজিৎ সরকার রাজ  (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে তিনটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার কে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বিভিন্ন অনিয়ম ও কাঙ্খিত সেবা না দেয়ার অভিযোগে ২০০৯ এর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২৪ ও ২৫ ধারা মোতাবেক ডক্টরস ক্লিনিক কে ৩০ হাজার , সেফা ডায়াগনস্টিক সেন্টার ১০ হাজার এবং আমাদের ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে পৌর শহরের এলাকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. বোরহান উদ্দিন.

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার  ডা. আফরোজ সুলতানা লুনার সমন্বয়ে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. আবু বক্কর সিদ্দিক, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফরিদ বিন ইসলামসহ পুলিশ সদস্যবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শুক্রবার মে দিবস উপলক্ষ্যে শ্রীমঙ্গলে দোকান কর্মচারীদের র‍্য

শুক্রবার মে দিবস উপলক্ষ্যে শ্রীমঙ্গলে দোকান কর্মচারীদের র‍্য