ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে তারাবো পৌরসভায় মাদক, চুরি ও ছিনতাই নির্মূলে সচেতনতামূলক সভা

  • প্রতিনিধির নাম :মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ | নিউজটি দেখেছেনঃ 11407 জন
রূপগঞ্জে তারাবো পৌরসভায় মাদক, চুরি ও ছিনতাই নির্মূলে সচেতনতামূলক সভা ছবির ক্যাপশন:
ad728
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন ও মৈকুলী গ্রামে মাদক, চুরি ও ছিনতাই নির্মূলের লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি তার বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য দিপু ভূঁইয়ার প্রশংসা করে বলেন, তাকে মাদকের বিরুদ্ধে জেহাদ করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং যেকোনো মূল্যে মাদক নির্মূল করতে হবে।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী বা মাদকসেবীদের পক্ষে কেউ তদবির করতে এলে সে যদি তার নিজের লোকও হয় তাকেও আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ আছে ।
এসময় মাদক ও অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি সবাইকে সচেতন থাকার পাশাপাশি অপরাধ সংক্রান্ত তথ্য পুলিশকে জানাতে আহ্বান জানান।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রামের সর্বসাধারণ উপস্থিত ছিলেন। উপস্থিত এলাকাবাসী মাদক, চুরি ও ছিনতাই সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন এবং এসব অপরাধ দমনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সভা শেষে এলাকাবাসী মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
"৫ আগস্টের রক্তঝরা হামলার অভিযোগ মাথায় নিয়েই প্রকাশে ঘুরছে ক

"৫ আগস্টের রক্তঝরা হামলার অভিযোগ মাথায় নিয়েই প্রকাশে ঘুরছে ক