ঢাকা | বঙ্গাব্দ

পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু!

  • প্রতিনিধির নাম :বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। | নিউজটি দেখেছেনঃ 28357 জন
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু! ছবির ক্যাপশন:
ad728
খুলনার পাইকগাছায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৈয়াসিটিবুনিয়া গ্রামে চিংড়ির ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমান মোড়ল (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ৯ মে শনিবার সকাল আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানাগেছে।

উপজেলার চাঁদখালী ইউনিয়ন-র গজালিয়া গ্রামের জিবা মোড়লের ছেলে নিহত ইমান মোড়ল মৃত্যুর বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ইমান কৈয়াসিটিবুনিয়া গ্রামের ইকবল হাজীর চিংড়ি-র ঘেরে মজুর হিসেবে জাল দিয়ে মাছ ধরার কাজ করছিলেন। ঘেরের বাসায় রাতে বাল্ব জ্বালানোর জন্য বাঁশের খুঁটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। কাজের একপর্যায়ে ঘেরের বেড়িবাঁধ থেকে পা পিছলে পড়ে গিয়ে ওই বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন।পরে ঘেরে থাকা অন্যান্য শ্রমিক ও স্থানীয় লোকজন দ্রুত তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে মরদেহ নিজ বাড়ি গজালিয়ায় নিয়ে গেছেন। তার অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২ ডিসেম্বর বিভাগীয় সমাবেশ সফল করতে মনপুরায় জামায়াতে ইসলামী ও

২ ডিসেম্বর বিভাগীয় সমাবেশ সফল করতে মনপুরায় জামায়াতে ইসলামী ও