ঢাকা | বঙ্গাব্দ

গাঁজা গাছসহ গ্রেপ্তার এক

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 18487 জন
গাঁজা গাছসহ  গ্রেপ্তার এক ছবির ক্যাপশন:
ad728


বরিশালের বাকেরগঞ্জে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ শহিদুল সিকদার (৫৫) উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ছোট রঘুনাথপুরের মৃতঃ আলী আহম্মদ সিকদারের ছেলে।  

পুলিশের একটি টিম শুক্রবার রাত সাড়ে ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ছোট রঘুনাথপুরের নিজ বাসা থেকে বাসা থেকে এক পুরিয়া গাঁজা এবং তাহার বাসার কাছে লাগানো বড় একটি গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায় , শহিদুল সিকদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তিনি একাধিকবার মাদকদ্রব্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী কাউকে ছাড় দেয়া হবে না।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩৬ ঘণ্টার হরতালে বন্ধ যোগাযোগ: গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষায় অ

৩৬ ঘণ্টার হরতালে বন্ধ যোগাযোগ: গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষায় অ