তুমি আমার ভালোবাসার মূল্য বুঝলে না কখনো,
চিনলে শুধু টাকার হিসাব, স্বার্থেরই খোঁজ রইলো।
একটু বলো, এই শহরে কি সবই শুধু টাকা?
মানুষের হৃদয়, অনুভূতি—সেগুলোর নেই কি দেখা?
তোমাকে আমি পাগলের মতো ভালোবেসেছিলাম,
স্বপ্নের রঙে প্রতিটি দিন তোমায় ঘিরে বুনেছিলাম।
আর তুমি নিঃশব্দে দিলে শুধু কষ্টের উপহার,
তিলে তিলে ভেঙে দিলে আমার সুখের সংসার।
আজও বুকের ভেতর জমে আছে ব্যথার পাহাড়,
চোখের জলে ভাসে শুধু হারানোর সেই অন্ধকার।
তোমার দেওয়া ক্ষতগুলো এখনও করে হাহাকার,
স্মৃতিরা আজও জাগিয়ে তোলে দীর্ঘশ্বাস বারবার।
তুমি লোভী, তুমি বিশ্বাসঘাতক, তুমি ছলনার রাণী,
মিথ্যে কথার জালে বুনেছো প্রতারণার কাহিনী।
যে ভালোবাসা দিয়েছিলাম নিঃস্বার্থ হৃদয় ভরে,
তার প্রতিদান দিলে তুমি আঘাতের পর আঘাতে।
তবু মনে রেখো, সময় একদিন সত্যের কথা কয়,
অন্যায়ের সব হিসাব শেষে নীরবে মিটিয়ে লয়।
আমি হয়তো দূরে যাবো, হারিয়ে যাবো কালের স্রোতে,
তবু তোমার স্মৃতি রবে লেখা আমার কবিতাতে।
নিউজটি পোস্ট করেছেন :
স্বদেশ সময়
স্বদেশ সময়