ঢাকা | বঙ্গাব্দ

প্রবাসী ও দেশীয় দাতাদের সহায়তায় বাশখালী-সাতকানিয়ার বন্যার্তদের পাশে ‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’ ও ‘স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা’।

  • প্রতিনিধির নাম :নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: | নিউজটি দেখেছেনঃ 4020 জন
প্রবাসী ও দেশীয় দাতাদের সহায়তায় বাশখালী-সাতকানিয়ার বন্যার্তদের পাশে ‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’ ও  ‘স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা’। ছবির ক্যাপশন:
ad728
প্রবাসী বাংলাদেশি ও দেশের বিভিন্ন প্রান্তের দাতাদের সহযোগিতায় চট্টগ্রামের বাশখালী ও সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত এলাকায় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে ‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’ ও ‘স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা’।

রোববার (১৯ জুলাই) যৌথ উদ্যোগে পরিচালিত এ মানবিক কার্যক্রমে দুর্গম ও পানিবন্দি এলাকায় খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে মাঠপর্যায়ে সার্বিক সমন্বয় ও নেতৃত্ব দেন নাজিব কুমার তঞ্চঙ্গা এবং তাঁর টিম।

‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা মোঃ আনোয়ার হোসেন শিপলু বলেন, “প্রবাসে ও দেশে অবস্থানরত যেসব শুভানুধ্যায়ী আমাদের প্রতি আস্থা রেখে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের আন্তরিক ধন্যবাদ। তাদের সম্মিলিত সহযোগিতায় আমরা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। সংকট কেটে না যাওয়া পর্যন্ত আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

‘স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা’র চেয়ারম্যান মো. আকবর হোসেন বলেন, “দুর্যোগ মোকাবিলায় সামাজিক ও মানবিক উদ্যোগের কোনো বিকল্প নেই। আমরা সকলের সম্মিলিত সহযোগিতায় বন্যাকবলিত মানুষের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

সংগঠন দুটির পক্ষ থেকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসা প্রবাসী বাংলাদেশি, দেশীয় দাতা, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিনাজপুর বীরগঞ্জে ৮নং ভোগনগর ইউনিয়ন চকমোহনপুর সরকারি প্রাথম

দিনাজপুর বীরগঞ্জে ৮নং ভোগনগর ইউনিয়ন চকমোহনপুর সরকারি প্রাথম