ঢাকা | বঙ্গাব্দ

সংস্কৃতি ও আনন্দে উদযাপিত হবে পহেলা বৈশাখের বিশেষ আয়োজন

  • প্রতিনিধির নাম :নিজস্ব প্রতিবেদক: | নিউজটি দেখেছেনঃ 40823 জন
সংস্কৃতি ও আনন্দে উদযাপিত হবে পহেলা বৈশাখের বিশেষ আয়োজন ছবির ক্যাপশন:
ad728

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। “১লা বৈশাখের আনন্দ উৎসব” শীর্ষক এই আয়োজনের উদ্যোগ নিয়েছে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নববর্ষের প্রথম দিনকে ঘিরে সংস্কৃতি, ঐতিহ্য ও আনন্দের সমন্বয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। এতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মূকাভিনয় (মাইম পারফরম্যান্স), যা পরিবেশন করবে মাইম আর্ট দল।

আগামী ১লা বৈশাখ বিকাল ৩টায় আগারগাঁওয়ের ঈদগাহ মাঠে (বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের বিপরীতে) এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে রাজধানীর সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আয়োজক মো: আকবর হোসেন বলেন, “নতুন বছরকে বরণ করে নিতে আমরা চাই সবাই একসাথে আনন্দ ও সংস্কৃতির বন্ধনে আবদ্ধ হোক।”

অনুষ্ঠানে পরিবার-পরিজন নিয়ে উপস্থিত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা।



নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জের রঘুনাথপুর সড়ক এখন মরণফাঁদ, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জের রঘুনাথপুর সড়ক এখন মরণফাঁদ, দ্রুত সংস্কারের দাবি