ঢাকা | বঙ্গাব্দ

রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 5314 জন
রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে   ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
ad728

‎মোঃ আবু কাওছার মিঠু 
‎ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 
‎নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার যুবদল নেতা কাউসার আহমেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগসহ বিভিন্ন  মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। ২৫ মে সোমবার দুপুরে উপজেলার বিরাবো খালপাড় এলাকায় এ প্রতিবাদ সভা করা হয়। এতে বক্তব্য রাখেন আশ্রয়ণ প্রকল্পের ইমাম  হাফেজ মাওলানা ওসমান গণি, ২নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোজাম্মেল চৌধুরী, পৌর যুবদল নেতা কাউসার আহমেদ।  
‎এ সময় কাউসার আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাঞ্চন পৌর শাখার ২নং  ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক, পরবর্তীতে যুবদলের সাথে সম্পৃক্ত হয়ে  এ পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে জড়িত হয়ে বিগত ১৭ বছর আওয়ামীলীগের  জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছিলাম৷ পরবর্তীতে যুবদলের কর্মী হয়ে এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে রাজনীতি করছি। আমি দীর্ঘ চাকুরীর সুবাধে আকতার গ্রুপের সিএফও, পাশাপাশি চার্টার একাউন্টেন্স ফাইনাল লেবেলে পড়াশুনা ও নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান জান্নাত এগ্রোর প্রতিষ্ঠা করে উদ্যোক্তা হিসেবে রয়েছি।   

 সম্প্রতি কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণার পর থেকে একই ওয়ার্ডের প্রতিপক্ষ মোজাম্মেলসহ একটি শক্তিশালী পক্ষ  আমার বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে আমাকে হেয় করতে অপচেষ্টা ষড়যন্ত্র করে যাচ্ছে।  আমি এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও ২ বছর পূর্বের হলেও তাতে আমার অংশগ্রহণ দেখানো তাদের ষড়যন্ত্রের অংশ। মূলত আমি স্থানীয় বাসিন্দাদের সেবা ও গ্রাম উন্নয়নে ভূমিকা রাখছি। এসব অপকর্মের বিচার দাবী করছি। 

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন

লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন