ঢাকা | বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 66145 জন
বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক ছবির ক্যাপশন:
ad728

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি ঃ
সাতক্ষীরার কালিগঞ্জে বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহসিন আলী (৫২) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) সকাল ৯টার দিকে উপজেলার চৌবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহসিন আলী তার শ্যালক আব্দুর রশিদ গাজীর বসতবাড়ী সংলগ্ন মাছের ঘেরে বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মহসিন আলী কালিগঞ্জ উপজেলার চৌমহনী এলাকার মৃত আমেদ আলী মোল্লার ছেলে।
উক্ত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 


নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
"চেষ্টা" - মানবতার পক্ষে আমরা ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপ

"চেষ্টা" - মানবতার পক্ষে আমরা ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপ