ঢাকা | বঙ্গাব্দ

দিনাজপুর বীরগঞ্জে ৮নং ভোগনগর ইউনিয়ন চকমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

  • প্রতিনিধির নাম :রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি : | নিউজটি দেখেছেনঃ 12813 জন
দিনাজপুর বীরগঞ্জে ৮নং ভোগনগর ইউনিয়ন চকমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। ছবির ক্যাপশন:
ad728

শুক্রবার (৩ জুলাই) সকাল এই খেলার উদ্বোধন করেন  শুরু হওয়া এই টুর্নামেন্টে এলাকার ক্ষুদে ফুটবলারদের নিয়ে ৮টি দল অংশ নেয়। দিনভর প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলাটি দেখতে বিদ্যালয় মাঠে ভিড় করেন অভিভাবক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় বাসিন্দারা।

টুর্নামেন্ট পরিচালনা করেন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ৮নং ভোগনগর ইউনিয়ন শাখার সদস্যসচিব মানিক চন্দ্র রায়।

এ সময় উপস্থিত ছিলেন ভোগনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. নুরজামাল,৮ ভোগনগর ইউনিয়ন  পরিষদের ৭নং মেম্বার পদপ্রার্থী আব্দুর রহমান, চকমোহন পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক দীনেশ রায়, বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ -খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ভোগনগর ইউনিয়ন শাখার আহ্বায়ক হরিশ চন্দ্র রায়, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকেরা বলেন, শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নর্দান ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিন

নর্দান ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিন