ঢাকা | বঙ্গাব্দ

সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক

  • প্রতিনিধির নাম :জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার নওগাঁ প্রতিনিধি | নিউজটি দেখেছেনঃ 40220 জন
সাপাহারে   মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ছবির ক্যাপশন:
ad728
জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ সাপাহারে আল আকসা ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মাদ্রাসা এন্ড স্কুলের এক ছাত্রকে বেধড়ক প্রহার করেন ওই মাদ্রাসার হুজুর সাখাওয়াত হোসেন।। 

ঘটনাটি ঘটেছে উপজেলা সদরে অবস্থিত ইউনিয়ন পরিষদের সামনে উক্ত মাদ্রাসায় পড়ুয়া ছাত্র উপজেলার উচাডাঙ্গা গ্রামের ইউসুফ আলীর পুত্র জিহাদ এর উপর।
জানা যায় ২০ এপ্রিল সোমবার ফজর নামাজের পর একটু অসুস্থ অনুভব হলে ওই ছাত্র মাদ্রাসা কক্ষে ঘুমিয়ে পড়েন সে সময়  হুজুর সাখাওয়াত হোসেন লেখাপড়া না করে ঘুমিয়ে থাকার অপরাধে নির্মমভাবে লাঠি দিয়ে প্রহার করেন যার ফলে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রের অভিভাবক সহ এলাকাবাসী মাদ্রাসায় এসে হুজুরকে হাতেনাতে পেয়ে যান।
 বিষয়টি উক্ত হুজুর সাখাওয়াত হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন লেখাপড়ার সময় লেখা  পড়া না করে ঘুমিয়ে থাকায় তাকে শাসন করা হয়েছে। 


নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে

কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক কৃষকের মাঝে