ঢাকা | বঙ্গাব্দ

কালীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আজাদ ফারুক আহমেদ এর স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 5522 জন
কালীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আজাদ ফারুক আহমেদ এর স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ad728

মোঃ  মুক্তাদির হোসেন, 
 স্টাফ  রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক সফল  চেয়ারম্যান বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের প্রবীণ মুরিদ মরহুম আলহাজ্ব আজাদ ফারুক উদ্দিন আহমেদ এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, আজিমুশ্বান ইসলামিক জলসা, মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) বাদ মাগরীব মরহুমের পরিবারের আয়োজনে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  সংলগ্ন আজাদ কমিউনিটি সেন্টারে আজাদ সজিব আহমেদ এর সার্বিক ব্যবস্থাপনায় বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ উপজেলা প্রধান আকবর হোসেন আশরাফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ পৌর প্রধান মো. রেজাউল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য এবিএম খলিলুর রহমান এখলাছ। বিশেষ অতিথি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ গাজীপুর জেলা প্রধান মো. নাজমুল হোসেন।
সভায় মরহুমের স্মৃতি চারণ করেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ গাজীপুর মহানগর প্রধান মো. বাবুল মিয়া, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান ও তুমলিয়া ইউনিয়ন কর্মী প্রধান অধ্যাপক মো. শাহিন। পরে ইসলামিক জলসায় আলোচনা, মিলাদ শেষে মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম হযরত মাওলানা মো. আতাউর রহমান ঈশ্বরপুরী। 
এ সময় বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, দরবারের আশেকান, ভক্ত মুরিদান সহ স্থাণীয় মুসুল্লি সাধারণ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোলায় পূর্ব বিরোধের জেরে এসিড দিয়ে যুবকের মুখ ঝলসে দিল প্রতি

ভোলায় পূর্ব বিরোধের জেরে এসিড দিয়ে যুবকের মুখ ঝলসে দিল প্রতি