ঢাকা | বঙ্গাব্দ

বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা।

  • প্রতিনিধির নাম :রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি. | নিউজটি দেখেছেনঃ 35472 জন
বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। ছবির ক্যাপশন:
ad728

২৪ এপ্রিল শুক্রবার সাড়ে ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার হলরুমে পৌর প্রশাসক দীপংকর বর্মনের সভাপতিত্বে দিনাজপুর -১, বীরগঞ্জ-কাহারোল আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু উপস্থিত থেকে বক্তব্যে আসন্ন বাজেট পরিকল্পনা ও চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের তিনি বলেন আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনগণের প্রত্যাশা পূরণে টেকসই ও মানসম্মত উন্নয়ন নিশ্চিত করতে চাই। 

বিশেষ করে রাস্তাঘাট, পুল-কালভার্ট-ড্রেন নির্মাণ ও সংস্কার কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এছাড়াও তিনি জোর দিয়ে বলেন, আগামীর বাজেট প্রণয়নে জনগণের প্রয়োজন ও এলাকার বাস্তব চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। 

উন্নয়ন কাজে কোনো ধরনের দূর্নীতি কিংবা গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও কঠোর সতর্কবার্তা দেন তিনি।

পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসনে এমপি স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, যেখানে-সেখানে বাস দাড়ানো এবং রাস্তার দুই ধারে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট দ্রুত অপসারণ ও স্থানান্তর করতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

এমপি সেগুলো মনোযোগ সহকারে শুনে প্রয়োজনীয় সমাধানের আশ্বাস দেন।

বীরগঞ্জ পৌরসভার রাস্তাঘাট নির্মাণসহ সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামে এনসিপির নতুন কমিটি ঘোষণার পর তীব্র অসন্তোষ ও গণপদ

চট্টগ্রামে এনসিপির নতুন কমিটি ঘোষণার পর তীব্র অসন্তোষ ও গণপদ