Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : চরাঞ্চলের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হাতপাখায় ভোট দিন: শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন

চরাঞ্চলের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হাতপাখায় ভোট দিন: শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন
চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী মতবিনিময় ও গণসংযোগে সাধারণ জনতার ভিড় লক্ষ করা গেছে।

গতকাল শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামাজের পর থেকে ইব্রাহিমপুর ইউনিয়নের ঈদগাহ ফেরিঘাট বাজার, আলুর বাজার, টেকের বাজারসহ বিভিন্ন এলাকায় হাতপাখা মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ করেন তিনি। এর আগে তিনি ইউনিয়ন ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল এবং ওয়ার্ড সভাপতি–সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন।
সকাল ৯টা থেকে জুমার পূর্ব পর্যন্ত শহরের পুরান বাজার ১ ও ২ নং ওয়ার্ডেও হাতপাখা মার্কার গণসংযোগ অনুষ্ঠিত হয়।

মতবিনিময় ও গণসংযোগকালে শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন,
“এই অঞ্চলের মানুষ রাষ্ট্রের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অথচ তারাও সদর উপজেলার নাগরিক। এখানে যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক সুবিধাগুলো সাধারণ মানুষ পাচ্ছেন না। অতীতে যারা ক্ষমতায় ছিলেন, তারা নিজেদের ক্ষমতা ও সম্পদ বৃদ্ধিতে ব্যস্ত থেকেছেন; কিন্তু চরাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি।”

তিনি আরও বলেন,
“স্বাধীনতার ৫৪ বছরেও যারা আপনাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি, তাদের আর ভোট দেওয়া উচিত নয়। রাষ্ট্রের সম্পদ ও বাজেটের সুষম বণ্টন নিশ্চিত করতে প্রয়োজন ইসলামী শাসনব্যবস্থা। তাই দুর্নীতিবাজদের ক্ষমতায় না বসিয়ে নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য ইসলামের ছায়াতলে আসুন। চরাঞ্চলের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হাতপাখায় ভোট দিন।”

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি কে.এম. ইয়াসিন রাসেদসানী, সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা নাসির উদ্দিন, সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বিন নুরী, সদর উপজেলা সেক্রেটারি ডাঃ মুজিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আল আমিন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফেজ নেয়ামত উল্লাহ ফরিদ, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসাইন, সদর উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি নাসিরুল্লাহ বাহাদুর, সদর উপজেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, ইব্রাহিমপুর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আবুল বাশার, সেক্রেটারি মোহাম্মদ হারুনুর রশিদ, ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম এবং ইউনিয়ন ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মায়ান প্রমুখ।

ইসলামী আন্দোলনের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির দায়িত্বশীল ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF