Logo
প্রিন্টের তারিখ: 02 August 2026 | প্রকাশের তারিখ: Aug 1, 2026

News Headlines : নর্দান ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় রিইউনিয়ন ও এজিএম ২০২৫ অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় রিইউনিয়ন ও এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মনোরম পরিবেশে অবস্থিত বসন্ত বিলাস রিসোর্টে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় রিইউনিয়ন ও এজিএম ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কমিটির সভাপতি মোঃ বায়েজিদ প্রধান, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ সাদি, সহ-সভাপতি এস. এম. তারেকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হুদা এবং কোষাধ্যক্ষ ইমরান হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিনিয়র-জুনিয়র, বন্ধু-বান্ধব ও পরিবারবর্গের মিলনমেলায় রিসোর্ট প্রাঙ্গণ প্রাণবন্ত ও আনন্দময় হয়ে ওঠে। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোশারফ আদনান। আগামী দুই বছরের জন্য উপদেষ্টা প্যানেলসহ নতুন কমিটি অনুমোদন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বলেন, এই রিইউনিয়নটি ব্যাচমেটদের বন্ধন আরও দৃঢ় করার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। অনুষ্ঠানটি সকলের কাছে স্মৃতিময় হয়ে থাকবে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF