Logo
প্রিন্টের তারিখ: 02 August 2026 | প্রকাশের তারিখ: Aug 2, 2026

News Headlines : পুলিশের অভিযানে লুট হওয়া গরু উদ্ধার বানিয়াচঙ্গের বিথঙ্গলে বাড়ীঘরে হামলা ভাংচুর, ৫টি গরু সহ ব্যাপক লুটপাট

পুলিশের অভিযানে লুট হওয়া গরু উদ্ধার বানিয়াচঙ্গের বিথঙ্গলে বাড়ীঘরে হামলা ভাংচুর, ৫টি গরু সহ ব্যাপক লুটপাট
হবিগঞ্জ জেলায় পূর্ব বিরোধের জের ধরে বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের বিথঙ্গল পাগলশী নোয়াহাটি গ্রামের এক বাড়ীতে হামলা চালিয়ে পরিবারের লোকজনকে মারধর, আসবাব পত্র ভাংচুর, লুটপাট সহ ৫টি হালের গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘাটনাটি ঘটেছে গত রবিবার সন্ধ্যায়। পুলিশ গত বৃহস্পতিবার ঘটানস্থলে গিয়ে লুটে নিয়ে যাওয়া গরুগুলো উদ্ধার করে। এ ব্যাপারে বানয়িাচং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর সন্ধ্যায় পাগলশি গ্রামের রুকন মিয়ার বাড়ীতে হামলা চালিয়োয় একই গ্রামের হত্যাসহ বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামী বাবুল মিয়া, খলিল মিয়া, উত্তম মিয়া, হক মিয়া ও জুয়েল মিয়া। 

তাদের হামলায় রোকন মিয়ার স্ত্রী, তিন পুত্র ও পুত্র বধুসহ নিকটাত্মীয়রা গুরুতর আহত হয়। এ সময় দূর্বৃত্তরা রুকন মিয়া ও তার পরিবারের সদস্যদের বাড়ী থেকে বের করে দিলে তারা পার্শ্ববর্তী বাড়ীতে আশ্রয় নেয়। হামলার সময় বাড়ীর আসবাবপত্র, টিন, বেড়া ভাংচুর করা হয়। এবং চালসহ নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। হামলার পর থেকে গতকাল পর্য়ন্ত রুকন মিয়া ও তার পরিবারের সদস্যরা হামলাকারীদের ভয়ে বাড়ীতে থাকতে পারছেনা । 

বিষয়টি হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার ইয়াছমিন আক্তারকে অবগত করলে পুলিশ সুপার এ বিষয়ে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নিতে বানিয়াচং থানাকে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে গতকাল বিথঙ্গল ফাঁড়ি পুলিশ ঘটানস্থলে গিয়ে রুকন মিয়ার লুট হওয়া ৫টি গরু উদ্বার করে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF