Logo
প্রিন্টের তারিখ: 03 August 2026 | প্রকাশের তারিখ: Aug 2, 2026

News Headlines : প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ মোসলেম আলীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা

প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ মোসলেম  আলীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা
কিংবদন্তি শিক্ষক ও শিক্ষা ক্যাডারের অহংকার, প্রফেসর মোসলেম আলী নাটোর জেলার সিংড়া উপজেলার জোড়ামল্লিকা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ৭ ফেব্রুয়ারি ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি সেকালের সুখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আড়ানী মনোমোহিনী উচ্চবিদ্যালয় থেকে ১৯৫৫ সালে এস.এস.সি এবং রাজশাহী কলেজ থেকে এইচ.এস.সি ও রসায়ন বিষয়ে কৃতিত্বের সাথে স্নাতক সম্মান ডিগ্রি লাভ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ১৯৬৩ সালে তিনি পূর্ব পাকিস্তান শিক্ষা সার্ভিস কমিশন কর্তৃক নিযোগ প্রাপ্ত হয়ে রাজশাহী কলেজে রসায়ন শাস্ত্রে প্রভাষক পদে যোগদান করেন। এরপর তিনি অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ১৯৬৭ সালে সিলেট এমসি কলেজে যোগদান করেন এবং ঐ বৎসরই বদলী জনিত কারণে পুনরায় রাজশাহী কলেজে ফিরে আসেন। 
১৯৭২ সালে তিনি বগুড়া আজিজুল হক কলেজে যোগদান করেন এবং তাঁর নেতৃত্বে সেখানে রসায়নশাস্ত্রে সম্মান কোর্স চালু হয়। পরবর্তীতে নওগাঁ ডিগ্রি কলেজে ডেপুটেশনে অধ্যক্ষ, খুলনা বিএল কলেজের সহযোগী অধ্যাপক, রাজশাহী কলেজের রসায়ন শাস্ত্রের বিভাগীয় প্রধান, নিউ গভঃ ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ, নাটোর এনএস কলেজে অধ্যক্ষ, পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। ১৯৯২ সালের সূচনালগ্নে তিনি তৎকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে নিয়োগপ্রাপ্ত হন এবং ৩০/০৪/১৯৯৪ তারিখ থেকে ০৫/০২/১৯৯৫ তারিখ পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে যোগদান করেন। অবসরগ্রহণের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক, উন্নয়ন ও
পরিকল্পনা পদে যোগদান করেন। সে সময় তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নযনে কালচারাল একাডেমি’ নামক প্রকল্পের প্রকল্প পরিচালকের পদে নিযোগ প্রাপ্ত হয়ে সুনাম ও মর্যাদার সাথে ১৯৯৮ সাল পর্যন্ত
দ্বাযিত্ব পালন করেন। তৎপর ২০১৮ সাল পর্যন্ত কৃষিভিত্তিক শিল্পের সংগঠন বাপা এর উপদেষ্টা হিসেবে দ্বাযিত্ব পালন কালে শেষ জীবনেও আপন মেধা ও প্রজ্ঞার অগ্নিশিখা প্রজ্জ্বলিত করতে সক্ষম হন। তিনি তাঁর এই বর্ণাঢ্য কর্মজীবনে ইরান, সুইজার ল্যান্ড, মালেয়েশিয়া, ভারত, সিংগাপুর, ভিয়েতনামসহ  পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তিনি ১৬ এপ্রিল ২০২১ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর চারদিন পর স্ত্রী মিসেস শরীফা আলীও ২০ এপ্রিল ২০২১ তারিখে সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে পরকালে গমন করেন। প্রখ্যাত শিক্ষাবিদ বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক অধ্যক্ষ মোঃ মোসলেম আলীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়
জাদুঘর এবং অধ্যক্ষ মোঃ মোসলেম আলী মেমোরিয়াল ট্রাস্ট –এর যৌথ আয়োজনে আজ ১৮ এপ্রিল ২০২৬, শনিবার, বিকাল ৩.৩০ মিনিটে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা সর্বজনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও এনবিআর চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ। অধ্যাপক মোঃ মোসলেম আলীর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ মোসলেম আলী মেমোরিয়াল ট্রাস্ট এর সুহৃদ এবং পথিকৃৎ ফাউন্ডেশন-এর সভাপতি বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক লিয়াকত আলি। অধ্যক্ষ মোঃ মোসলেম আলী সম্পর্কে স্মৃতিচারণ করেন বিশিষ্ট অভিনেতা জনাব আব্দুল আজিজ, সাবেক সচিব ও এনবিআর চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ, অতিরিক্ত সচিব জনাব মাহবুব আলম, বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এ জেড এম নাফিউল ইসলাম এবং অধ্যক্ষ মোঃ মোসলেম আলী –এর মেজ কন্যা বগুড়া জেলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব সেলিমা নাসরিন। স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ মোঃ মোসলেম আলী
মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর ড. মোঃ শাহজাহান আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক শিক্ষা অফিসার জনাব সাইদ সামসুল করীম।

All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF