প্রিন্টের তারিখ: 01 June 2026 |
প্রকাশের তারিখ: Jun 1, 2026
News Headlines : সাপাহারে এসএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জাহাঙ্গীর আলম মানিক, সাপার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে এসএসসি পরীক্ষা ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল রোববার দুপুরের দিকে উপজেলা অডিটোরিয়াম রুমে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। উল্লেখ্য আগামী ২১ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি, দাখিল ও ভোকেশনাল/২৬ পরীক্ষা। উক্ত পরীক্ষা সফলভাবে ও মনোরম সুন্দর পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে কেন্দ্র সচিবদের সাথে সকল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক গণের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম সহ সকল মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষক গণ উপস্থিত ছিলেন।