Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : বীরগঞ্জে রাতের আঁধারে সরকারি ৩টি মহামূল্যবান আকাশমনি গাছ কাটার চেষ্টা,

বীরগঞ্জে রাতের আঁধারে সরকারি ৩টি মহামূল্যবান আকাশমনি গাছ কাটার চেষ্টা,
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের সড়কের পাশে থাকা ৩টি মহামূল্যবান আকাশমনি গাছ রাতের আঁধারে কেটে নেওয়ার সময় স্থানীয় জনতা তা আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি লক্ষাধিক টাকা মূল্যের এসব গাছ গোপনে কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। এসময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করে এবং পরিবহনে ব্যবহৃত নসিমনটিও আটক করে।
স্থানীয়দের অভিযোগ, উসমান গনি নামে এক কাঠ ব্যবসায়ী এ ঘটনার সাথে জড়িত।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF