Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : সাংবাদিক সোহাগ শিকদারের শুভেচ্ছা গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৬ মে

সাংবাদিক সোহাগ শিকদারের শুভেচ্ছা গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৬ মে
গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বহুল প্রতীক্ষিত নির্বাচন আগামী ১৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে জেলার সাংবাদিকদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রার্থী ও ভোটারদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এ উপলক্ষে জেলার সাংবাদিক সমাজ, নির্বাচন কমিশন, প্রার্থী ও ভোটারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ক্রাইম নিউজের প্রতিনিধি এবং গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সাংবাদিক মোঃ সোহাগ শিকদার।
তিনি বলেন, “সুস্থ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন হোক—এটাই আমাদের প্রত্যাশা। সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সোহাগ শিকদার আরও বলেন, গোপালগঞ্জের সাংবাদিক সমাজ সবসময়ই পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আসছে। আগামী দিনের সাংবাদিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সেই ধারা আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গোপালগঞ্জ মেডিকেল কলেজের ২ নম্বর গেট এলাকায় অবস্থিত ‘সোহাগ শিকদার সুপার মার্কেট’-এর স্বত্বাধিকারী মোঃ সোহাগ শিকদার সামাজিক ও সাংবাদিক অঙ্গনে সুপরিচিত ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীর সফলতা কামনা করেন এবং গোপালগঞ্জের সাংবাদিক সমাজের উত্তরোত্তর উন্নয়ন প্রত্যাশা করেন।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF