প্রিন্টের তারিখ: 01 June 2026 |
প্রকাশের তারিখ: Jun 1, 2026
News Headlines : পটুয়াখালীতে দালাল ছাড়া মিলছে না পাসপোর্ট ভোগান্তিতে সাধারণ মানুষ, অতিরিক্ত টাকা দাবি নিয়ে অভিযোগ
পটুয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া সাধারণ মানুষের পাসপোর্ট করা কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। সেবা নিতে গিয়ে হয়রানি, দীর্ঘসূত্রতা ও অতিরিক্ত টাকা দাবির মুখে পড়ছেন অনেক আবেদনকারী।
ভুক্তভোগীদের অভিযোগ, নির্ধারিত সরকারি ফি জমা দেওয়ার পরও দ্রুত কাজ করাতে দালালদের শরণাপন্ন হতে বাধ্য করা হচ্ছে। অনেক ক্ষেত্রে দালাল ছাড়া আবেদন জমা, ছবি তোলা কিংবা ডেলিভারি পেতে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের দাবি, অফিসের আশপাশে সক্রিয় দালাল চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং অতিরিক্ত অর্থের বিনিময়ে দ্রুত পাসপোর্ট পাইয়ে দেওয়ার আশ্বাস দিচ্ছে। এতে সাধারণ নাগরিকদের ভোগান্তি দিন দিন বাড়ছে।
এ বিষয়ে সচেতন মহল দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।