পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মধ্যনগর উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল বাশার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহিমায় উজ্জ্বল একটি পবিত্র উৎসব। এ উৎসবের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক এটাই প্রত্যাশা।
তিনি বলেন, সবাই যেন সুখ, শান্তি ও আনন্দের মধ্য দিয়ে ঈদ উদযাপন করতে পারেন। পাশাপাশি ঈদুল আজহার প্রকৃত শিক্ষা নিজেদের ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে ধারণ করতে হবে।
আবুল বাশার আরও বলেন, মধ্যনগর উপজেলার সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন মো: আবুল বাশার। একই সঙ্গে পবিত্র ঈদুল আজহার আদর্শ বাস্তব জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান তিনি।