Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : কুড়িগ্রাম জেলায় শ্রেষ্ঠ সহকারী প্রার্থমিক শিক্ষা অফিসার "আবু নোমান মোঃ নওশাদ

কুড়িগ্রাম জেলায় শ্রেষ্ঠ সহকারী প্রার্থমিক শিক্ষা অফিসার "আবু নোমান মোঃ নওশাদ

মোঃ মশিউর রহমান বিপুল 
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে "আবু নোমান মোঃ নওশাদ" জেলার শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই অসামান্য অর্জনে উপজেলা জুড়ে আনন্দের বন্যা বইছে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ তাঁকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করছেন।
‎
‎জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে উপজেলা সহকারীর দায়িত্ব পরিচালনা করে আসছেন। তাঁর নেতৃত্বে কুড়িগ্রাম সদর উপজেলায় শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত শিক্ষকদের  উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, পরিচ্ছন্ন শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে।
‎
‎শুধু পাঠদানেই নয়, শিশুদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম গড়ে তুলতেও তিনি বিশেষ ভূমিকা পালন করছেন। উপজেলা পর্যায়ে শিক্ষকদের একটি আধুনিক, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে তাঁর নিরলস প্রচেষ্টা ইতোমধ্যে জেলার শিক্ষা মহলে প্রশংসিত হয়েছে।
‎
‎এছাড়াও বিভিন্ন জাতীয় দিবস, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার প্রার্থমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সফল অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর দক্ষ নেতৃত্বে উপজেলা সার্বিক কার্যক্রমে এসেছে ইতিবাচক পরিবর্তন।
‎
‎তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আপুয়ারখাতা গ্রামের পান্ডুল ইউনিয়নের বাসিন্দা,সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডে অবদান জন্য কুড়িগ্রাম জেলাজুড়ে সুপরিচিত।
‎
‎জেলার শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মনে করছেন, এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং পুরো উপজেলাবাসী এবং কুড়িগ্রামের শিক্ষা পরিবারের জন্য গৌরবের বিষয়।
‎
কুড়িগ্রাম জেলা প্রার্থমিক শিক্ষা অফিসার স্বপন কুমার সাহা জানান তার এই অর্জন উপজেলার সকল শিক্ষা  কমকর্তা সহ শিক্ষকদের অনুপ্রেরণা দিবে।
শিক্ষার্থী ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে ভবিষ্যতেও উপজেলা প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষার মানোন্নয়নে নতুন নতুন সাফল্য অর্জন করবে এবং জেলার মধ্যে শ্রেষ্ট ও  আদর্শ উপজেলায় পরিণত হবে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF