Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : শিশুকে টেনে নিয়ে গেলো কুমির

শিশুকে টেনে নিয়ে গেলো কুমির

বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘিতে এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির। আজ সোমবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শিশুটির বয়স আনুমানিক সাত বছর। 
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটি দিঘির ঘাটে হাত-মুখ ধুতে বা গোসল করতে নেমেছিল। শিশুর সঙ্গে তার মা ছিলেন।
তবে তিনি মানসিকভাবে সুস্থ নন বলে জানা গেছে। আর তারা (মা ও শিশু) দর্শনার্থী না, তারা মাজারেই থাকেন।
এর আগে গত ৮ এপ্রিল একটি কুকুরকে পুকুরঘাট থেকে টেনে নিয়ে গিয়েছিল কুমির। সেই ঘটনার একটি ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার তৈরি হয়েছিল।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF