Logo
প্রিন্টের তারিখ: 02 August 2026 | প্রকাশের তারিখ: Aug 2, 2026

News Headlines : রাজশাহীতে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের মশারী বিতরণ

রাজশাহীতে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের মশারী বিতরণ
রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের কয়রা গ্রামে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন সমবায় সমিতি প্রতিবন্ধী পরিবারের মাঝে মশারী ও হুইলচেয়ার বিতরণ করেছে৷ 

বুধবার (১ জুলাই) বিকালে কয়রা গ্রামে সানোয়ারা'র বাড়ী প্রাঙ্গনে এ মশারি বিতরণ করা হয়েছে। 

আয়োজকরা জানান,কয়রা গ্রামের ৫০ টি প্রতিবন্ধী পরিবারকে ১ টি করে মোট ৫০ টি মশারী এবং একজন প্রতিবন্ধী শিশুকে ১টি হুইল চেয়ার দেয়া হয়। 

পারিলা ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি খায়রুল আলম'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহবায়ক আলী হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারিলা ইউপি চেয়ারম্যান মোর্শেদ আলম,বিএনপি নেতা মোজাফফর হোসেন,লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন চেয়ারম্যান রিয়াজ সিকদার প্রমুখ।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF