ঢাকা | বঙ্গাব্দ

ভোলা মনপুরায় বেগম খালেদা জিয়া'র রোগমুক্তির জন্য যুবদলের দোয়া ও মোনাজাত

  • প্রতিনিধির নাম :মোহাম্মদ মাকছুদ, মনপুরা (ভোলা) প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 110821 জন
ভোলা মনপুরায় বেগম খালেদা জিয়া'র রোগমুক্তির জন্য যুবদলের দোয়া ও মোনাজাত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর থানা যুবদলের উদ্যোগে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আজ ০১ ডিসেম্বর  ২০২৫ রোজ সোমবার বাদ মাগরিব মনপুরা উপজেলা যুবদলের দলীয় কার্যালয়ে  এই দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন ভূমিকা পালন করেছেন। বর্তমান সংকটময় মুহূর্তে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয় মুক্তির আন্দোলনকে বেগবান করতে তার সুস্থতা অত্যন্ত জরুরি।

উপস্থিত যুবদল নেতৃবৃন্দ আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন বেগম জিয়াকে দ্রুত পূর্ণাঙ্গ সুস্থতা দান করেন এবং তাকে আবার দেশ ও জনগণের সেবায় নিয়োজিত হওয়ার সুযোগ দেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে মনপুরা উপজেলা  যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া ও মনপুরা উপজেলা বি এন পির থানা ও ওয়ার্ড পর্যায়ের  এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ও স্থানীয় সাধারণ মানুষ মাহফিলে অংশ নেন।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা ও

চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা ও