ঢাকা | বঙ্গাব্দ

বরিশালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রতিনিধির নাম :মাইদুল ইসলাম মামুন, বরিশাল প্রতিনিধি | নিউজটি দেখেছেনঃ 31810 জন
বরিশালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবির ক্যাপশন:
ad728
বরিশালের বাকেরগঞ্জে অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাসেল (৩৮) ও মোঃ কবির মোল্লা (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন।  

গ্রেপ্তারকৃত মোঃ রাসেল পৌরসভার ৪ নং ওয়ার্ডের আঃ সালাম ও মোঃ কবির মোল্লা পৌরসভার ১ নং ওয়ার্ডের জব্বার মোল্লার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮টার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের আগাবাকের লেনের রাসেলের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে মোঃ রাসেল ও কবির মোল্লাকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ পিস এ বছর দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ওই দুই জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভূমিকম্প ঝুঁকি: ১১ দিন বুটেক্সে ক্লাস-পরীক্ষা বন্ধ, হল ছাড়া

ভূমিকম্প ঝুঁকি: ১১ দিন বুটেক্সে ক্লাস-পরীক্ষা বন্ধ, হল ছাড়া