ঢাকা | বঙ্গাব্দ

স্বাবলম্বিতার পথে নতুন আলো: অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

  • প্রতিনিধির নাম :নিজস্ব প্রতিবেদক: | নিউজটি দেখেছেনঃ 24246 জন
স্বাবলম্বিতার পথে নতুন আলো: অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ছবির ক্যাপশন: স্বদেশ মৃত্তিকা
ad728

সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের অংশ হিসেবে “স্বদেশ মৃত্তিকা স্বাবলম্বী প্রজেক্ট –  এর আওতায় অসহায় ও সংগ্রামী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এই মহতী উদ্যোগ বাস্তবায়ন করেছে Swadesh Mrittika (স্বদেশ মৃত্তিকা)

উল্লেখ্য, মুহাম্মাদ নুরুস সাবাহ মিঠু ও তাঁর সম্মানিত পরিচিতজনদের সহযোগিতায় মোট ৫ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। উপকারভোগীরা রায়পুরা, নরসিংদীসাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপকারভোগী প্রত্যেক নারীই দরিদ্র পরিবারের সদস্য, যাদের পরিবারে গড়ে ৪-৫ জন সদস্য রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে স্বামী দিনমজুর হওয়ায় বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

এই বাস্তবতায়, নারীরা নিজেরাই এগিয়ে এসে সেলাই কাজ শিখেছেন এবং স্বাবলম্বী হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তাদের এই প্রচেষ্টা ও আবেদনকে গুরুত্ব দিয়ে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়, যা ভবিষ্যতে আয়-রোজগারের একটি টেকসই পথ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

সংস্থাটির চেয়ারম্যান মোঃ আকবর হোসেন বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি স্বনির্ভর ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি।”

প্রকল্প সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ক্ষুদ্র সহায়তাই উপকারভোগীদের জীবনে বড় পরিবর্তন আনবে এবং তাদের আত্মনির্ভরশীলতার পথকে সুগম করবে।

উদ্যোক্তারা দাতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আল্লাহ তা’আলা যেন তাদের এই দান কবুল করেন এবং উত্তম প্রতিদান দান করেন।”

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কাছে আরও অনেক আবেদন জমা রয়েছে। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং একটি পরিবারের মুখে হাসি ফোটাতে ভূমিকা রাখেন।

📞 যোগাযোগ:
01717166190 | 01915166190 (WhatsApp)



নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের শীর্ষে মোস্তাফিজ

টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের শীর্ষে মোস্তাফিজ