ঢাকা | বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • প্রতিনিধির নাম :দেওয়ান মাসুকুর রহমান, নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), | নিউজটি দেখেছেনঃ 21496 জন
শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ছবির ক্যাপশন:
ad728
১৪ এপ্রিল ২০২৬ : ​২০২৫-২০২৬ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শ্রীমঙ্গলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

​মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির অনুমোদনে পর্যায়ক্রমে উপজেলার মোট ৬ হাজার ২০০ জন কৃষক-কৃষাণীর মাঝে এই সহায়তা প্রদান করা হবে।

​সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. মহিবুল্লাহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। তিনি বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদের হাতে ১০ কেজি সার ও আউশ ধানের বীজ তুলে দিয়ে কার্যক্রমের সূচনা করেন।

​সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী সরকারের কৃষি বান্ধব নীতির কথা উল্লেখ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি খাতের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। এই খাতে ভর্তুকি প্রদানের মাধ্যমে কৃষকদের স্বাবলম্বী করা এবং দেশের খাদ্য ঘাটতি পূরণ করাই সরকারের মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জে কৃষি খাতের প্রসারে ব্যাপক কার্যক্রম শুরু হয়েছে।

​বক্তব্যকালে তিনি সম্প্রতি কমলগঞ্জে সাংবাদিকদের নিয়ে অসাবধানতাবশত করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং তা প্রত্যাহার করে নেন। একইসাথে শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মহিউদ্দিন আলমগীর, উপজেলা বিএনপির আহবায়ক মো. নুরুল আলম সিদ্দিকী, সিন্দুরখান ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ​মো. মকসুদ আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন, শ্রীমঙ্গল পৌর বিএনপি আহবায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দীন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি ​মোবারক হোসেন লোপ্পা সহ-সভাপতি মৌলভীবাজার জেলা ছাত্রদল,​ জেলা ছাত্র দল নেতা বাসন্ত গোয়ালা। ​

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী কৃষক-কৃষাণীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে ৫টি ট্রাক ও কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরা

হবিগঞ্জে ৫টি ট্রাক ও কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরা