ঢাকা | বঙ্গাব্দ

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের দাবি

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 91547 জন
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের দাবি ছবির ক্যাপশন:
ad728

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান-এর সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির মাধ্যমে যুক্তরাষ্ট্র “পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়” অর্জন করেছে।

বার্তা সংস্থা AFP-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই যুদ্ধবিরতি কোনো আপস নয়, বরং এটি শতভাগ বিজয়। তিনি আরও দাবি করেন, ইরানের অবশিষ্ট পারমাণবিক কর্মসূচিও সম্ভাব্য শান্তিচুক্তির আওতায় আনা হবে।

তবে ইউরেনিয়াম ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। তার ভাষায়, “সবকিছুই সমাধান করা হবে, নাহলে আমি এই চুক্তিতে যেতাম না।”

উল্লেখ্য, যুদ্ধবিরতির অংশ হিসেবে একটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি নিরাপদ ও উন্মুক্ত রাখতে হবে ইরানকে। অন্যথায় এই যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে।

বিশ্লেষকদের মতে, পরিস্থিতি এখনো সংবেদনশীল এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে উভয় পক্ষের শর্ত পালনের ওপর।



নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগনের করের টাকায় বাজেট হয়, ঋণও জনগনের ওপরে চাপানো হয়। কিন্ত

জনগনের করের টাকায় বাজেট হয়, ঋণও জনগনের ওপরে চাপানো হয়। কিন্ত