ঢাকা | বঙ্গাব্দ

বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম :মাইদুল ইসলাম মামুন, বরিশাল প্রতিনিধি | নিউজটি দেখেছেনঃ 11788 জন
বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ad728
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার   ( ৪মে)  সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মূখ্য উপদেষ্টা ও বরিশাল -৬,বাকেরগঞ্জ আসনের  সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তন্ময় হালদার এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী, বাকেরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: সালেহ আল রেজা, বাকেরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুনিতি কুমার,বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আদিল হোসেন,বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামিম পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মেহেদী হাসান, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু, হারুন অর রশিদ শিকদার,উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু,  উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাবিবুর রহমান, বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার, সাংবাদিক মহিবুল ইসলাম সৌরভ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মূখ্য উপদেষ্টা ও নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খান সকল ইউনিয়নের চেয়ারম্যানদের কাছ থেকে ও বিভিন্ন দফতরের কর্মকর্তাদের কাছ থেকে  বাকেরগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানেন এবং দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি আরও বলেন, বাকেরগঞ্জকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাদাবাজ মুক্ত করতে আমি বদ্ধপরিকর।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
আগামী নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানালে উন্নয়ন হব

আগামী নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানালে উন্নয়ন হব