ঢাকা | বঙ্গাব্দ

বাকেরগঞ্জে খানাখন্দে ভরা ভরপাশা ইউনিয়নের বিভিন্ন সড়ক জনদুর্ভোগ চরম

  • প্রতিনিধির নাম :মাইদুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি | নিউজটি দেখেছেনঃ 28329 জন
বাকেরগঞ্জে খানাখন্দে ভরা ভরপাশা ইউনিয়নের  বিভিন্ন  সড়ক জনদুর্ভোগ চরম ছবির ক্যাপশন:
ad728
বরিশাল জেলার বাকেরগঞ্জ  উপজেলার ভরপশা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড এর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশের আলি মাষ্টারের বাড়ি থেকে পরান বাড়ি পযর্ন্ত ও  উক্ত ওয়ার্ড এর মুনির বাড়ির পূর্ব পাশ থেকে আকন বাড়ি পযর্ন্ত   সড়ক বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে  সড়ক গুলো সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পানিতে ভরে গিয়ে সড়কটি আরও বিপজ্জনক হয়ে ওঠে।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী:
সড়কের ইট ও  মাটি সরে গিয়ে  বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।
মানুষ চলাল ও ছোট্ট যানবাহন চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষাকালে এই দুর্ভোগ আরও বেড়ে যায়। হাঁটাচলা করাও কঠিন হয়ে পড়ে। চালকরা প্রতিদিন গাড়ির যন্ত্রাংশ নষ্ট হওয়ার কারণে অতিরিক্ত খরচ বহন করছেন।

স্থানীয়দের  দাবি সড়ক গুলো অতি তারাতারি  সংস্কার করা হোক।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
আইসিসি  প্রতিনিধি দল এখন ঢাকায়

আইসিসি প্রতিনিধি দল এখন ঢাকায়