ঢাকা | বঙ্গাব্দ

শিশুকে টেনে নিয়ে গেলো কুমির

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 345 জন
শিশুকে টেনে নিয়ে গেলো কুমির ছবির ক্যাপশন:
ad728

বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘিতে এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির। আজ সোমবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শিশুটির বয়স আনুমানিক সাত বছর। 
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটি দিঘির ঘাটে হাত-মুখ ধুতে বা গোসল করতে নেমেছিল। শিশুর সঙ্গে তার মা ছিলেন।
তবে তিনি মানসিকভাবে সুস্থ নন বলে জানা গেছে। আর তারা (মা ও শিশু) দর্শনার্থী না, তারা মাজারেই থাকেন।
এর আগে গত ৮ এপ্রিল একটি কুকুরকে পুকুরঘাট থেকে টেনে নিয়ে গিয়েছিল কুমির। সেই ঘটনার একটি ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার তৈরি হয়েছিল।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জকসু নির্বাচন: ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানে

জকসু নির্বাচন: ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানে