ঢাকা | বঙ্গাব্দ

প্রাইম ব্যাংকের সঙ্গে পে'স্টেশন -এর চুক্তি স্বাক্ষর

  • প্রতিনিধির নাম :স্টাফ রিপোর্টার | নিউজটি দেখেছেনঃ 11254 জন
প্রাইম ব্যাংকের সঙ্গে পে'স্টেশন -এর চুক্তি স্বাক্ষর ছবির ক্যাপশন:
ad728

গ্রাহকদের সুবিধামতো পেমেন্ট সুবিধা সরবরাহ করতে সার্ভিস হাব লিমিটেড-এর সাথে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি গুলশান অ্যাভিনিউ, ঢাকায় অবস্থিত প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে উভয় প্রতিষ্ঠান।

এই চুক্তির আওতায় আরও সুবিধাজনক সহজ পেমেন্ট সল্যুশন পেতে প্রাইম ব্যাংকের গ্রাহকরা সার্ভিস হাব লিমিটেড (পেস্টেশন) থেকে ইএমআই সুবিধা  উপভোগ করতে পারবেন। এছাড়া প্রাইম ব্যাংকের কাস্টমাররা  ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে দেশ জুড়ে প্রায় ১ হাজারেরও বেশি পেস্টেশন মার্চেন্ট এ সহজেই পেমেন্ট করতে পারবেন।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর ইভিপি হেড অব কনজ্যুমারস অ্যাসেটস এবং কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং সার্ভিস হাব লিমিটেড (পেস্টেশন)-এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফারুক হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেড অব ডিজিটাল চ্যানেলস . জেড. এম. ফৌজ উল্লাহ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।



নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ