ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিক কাজী সোহাগকে প্রাণনাশের হুমকির ঘটনায় ডিআরইউ’র গভীর উদ্বেগ

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 1530 জন
সাংবাদিক কাজী সোহাগকে প্রাণনাশের হুমকির ঘটনায় ডিআরইউ’র গভীর উদ্বেগ ছবির ক্যাপশন:
ad728

দেওয়ান মাসুকুর রহমান 
নিজস্ব প্রতিবেদক | ০২ জুন ২০২৬ : ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাবেক প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার কাজী মুহাঃ আফিফুজ্জামান (কাজী সোহাগ)-কে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

মঙ্গলবার (০২ জুন, ২০২৬) ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর দপ্তর সম্পাদক রাশিম মোল্লা কর্তৃক স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে তারা বলেন, একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া শুধু ব্যক্তির নিরাপত্তার ওপর আঘাত নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ।

ডিআরইউ নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হুমকিদাতাদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। একইসঙ্গে সাংবাদিক কাজী সোহাগের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

জিডিতে উল্লেখ করা হয়, গত ৩০ মে রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে অবস্থানকালে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে ফয়সাল নামধারী এক ব্যক্তি সাংবাদিক কাজী সোহাগকে প্রাণনাশের হুমকি দেন। হুমকিদাতা তাকে দেশে ফিরে দেখে নেওয়া এবং প্রয়োজনে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হত্যারও হুমকি প্রদান করে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে তিনি শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাবেক প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার কাজী মুহাঃ আফিফুজ্জামান (কাজী সোহাগ)-কে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। তিনি বলেন, “সাংবাদিক কাজী সোহাগকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের ভয়ভীতি প্রদর্শন বা প্রাণনাশের হুমকি দেওয়া মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। আমি এ ঘটনার দ্রুত তদন্ত, হুমকিদাতাদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
তিনি আরও বলেন, “সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। কাজী সোহাগের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৌলতপুরে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস

দৌলতপুরে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস